বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বাসায় আগুন দিল বিক্ষোভকারীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View

নিউজ ডেক্সঃ  নেপালে আবারও ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসায় আগুন ধরিয়ে দিয়েছে এবং ব্যাপক ভাঙচুর চালিয়েছে। খবর বিবিসি শিক্ষার্থীদের নেতৃত্বে নেপালে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে ছড়িয়ে পড়েছে। অনেক বিক্ষোভকারী এখন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ দাবি করেছেন।

এ ছাড়া বিক্ষোভকারীরা নেপালের রাজধানী কাঠমুন্ডুতে চলা কারফিউর মধ্যেও একাধিক নেতার বাড়িতে পাথর নিক্ষেপ ও আগুন ধরিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা আরোপের পরই গতকাল সোমবার ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে।

বিক্ষোভের মুখে তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। যার মধ্যে রয়েছে- পানিমন্ত্রী পারাদ্বীপ যাদব, কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী রাম নাথ অধিকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখহাক। বিক্ষোভের মুখে তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। যার মধ্যে রয়েছে- পানিমন্ত্রী পারাদ্বীপ যাদব, কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী রাম নাথ অধিকারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখহাক।

এমনকি হামলা চালানো হয়েছে দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা এবং নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নরের বাসভবনেও। এছাড়া ললিতপুরে নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী প্রিথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের ভৈসেপাতিস্থ বাসভবনে পাথর নিক্ষেপ করা হয়।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৯ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit