বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

সামাজিক ফান্ড ফুলবাড়ী ৪র্থ প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় “সামাজিক ফান্ড ফুলবাড়ী”র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সামাজিক ফান্ড ফুলবাড়ীর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসহাক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ফুলবাড়ী সমাজ সেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের অব:প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অবিনাস চন্দ্র রায়, প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস আকন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সামাজিক ফান্ড ফুলবাড়ীর মোঃ সদরুল ইসলাম শিমু, মোছাঃ শামিমা আক্তার সুমি, মোঃ নুরুন্নবি রানা, মোঃ আজমল হাসান সজল, মোঃ রুবেল হোসেন, জহুরুল হক, সারোয়ার আলম, মোঃ রনি, মোঃ মুরাদ, মোঃ সোহেল রানা।

আলোচনা সভা শেষে অসহায়দের মাঝে অনুদান প্রদান করেন। ২০২১ সালে কোভিড-১৯ সময় মাত্র ৭ জন সামাজিক ফান্ড ফুলবাড়ীর কার্যক্রম শুরু করেন। এখন সামাজিক ফান্ড ফুলবাড়ীর ৫১ জন সদস্য। এভাবে বে-সরকারি সামাজিক ফান্ড ফুলবাড়ী পরিচালনা করা হচ্ছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে সামাজিক ফান্ড ফুলবাড়ীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। এ সময় সামাজিক ফান্ড ফুলবাড়ী সদস্য সহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit