বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দক্ষিণ মরনাই গ্রামে বিচার চেয়ে আদালতে মামলা করায়, প্রতিপক্ষের হত্যার হুমকির,প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দক্ষিণ মরনাই গ্রামে আল আমিন ও তার পরিবার স্ত্রীকে মারধরের অভিযোগ থানায় ও আদালতে মামলা দায়ের করায় হত্যার হুমকি ও পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর পার্বতীপুর উপজেলার দক্ষিণ মরনাই গ্রামের আজগার আলীর ছেলে এজাজুল ইসলাম।

গত শুক্রবার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, প্রতিবেশী আবু তালেবের ছেলে আল-আমিন (৩০), মো. লালটুর ছেলে মাসুদ (২৫), আব্দুল মালেকের ছেলে সুমন ইসলাম (৩০), সামসুলের ছেলে মতিয়ার রহমান মতি (২৮), মৃত দুদবার রহমানের ছেলে মজিবর রহমান (৬৫), মজিবরের ছেলে হাইকুল (৪০)সহ আরও কয়েকজন মিলে গত ১৩ জুন আম পাড়াকে কেন্দ্র করে তার স্ত্রী সাফিয়ারা (৩৫)-কে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে গলা চেপে ধরা ও পেটে লাথি মারায় তিনি গুরুতর আহত হন।

এজাজুল জানান, বর্তমানে তার স্ত্রী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার কিডনিতে জটিলতা দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে তিনি ২৩ জুন দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং সিআর-৩৯৮/২৫) দায়ের করেন। এরপর থেকেই বিবাদীরা তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছে।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলেও পুলিশের কোনো সহযোগিতা পাননি। বরং দুই পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ ও পরিতোষ আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে তার কাছ থেকে ৯ হাজার টাকা নেন। টাকা নেয়ার পর পাঁচ দিন পার হলেও আসামি ধরার কোনো অগ্রগতি দেখা যায়নি।

এজাজুল অভিযোগ করেন, আদালতের নির্দেশে পিবিআই তদন্ত দিলেও এখনো প্রতিবেদন দাখিল করেনি। তিনি আশঙ্কা প্রকাশ করেন, প্রতিপক্ষরা যে কোনো সময় তার পরিবারকে বড় ধরনের ক্ষতি করতে পারে। সংবাদ সম্মেলনে আহত স্ত্রী সাফিয়া, পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit