শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

নাইজেরিয়ার একটি গ্রামে নিহত ৬৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ Time View

নিউজ ডেক্সঃ  নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দারুল জামাল শহরে এই হামলা হয়। নিহতদের মধ্যে পাঁচজন সেনা সদস্যও রয়েছেন। খবর এএফপির।

বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম জানিয়েছেন, সম্প্রতি পুনর্বাসিত একটি গ্রামে এই হামলা চালানো হয়। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। এখন পর্যন্ত ৬৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনা উভয়ই আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে মোটরসাইকেলে আসা কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায় এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এক প্রত্যক্ষদর্শী মালাম বুকার বলেন, ওরা চিৎকার করতে করতে আসে, সামনে যাকে পেয়েছে তাকেই গুলি করেছে।

হামলার পর তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে পালিয়ে যান। সকালে ফিরে এসে সর্বত্র লাশ পড়ে থাকতে দেখেন। ২০১৩-১৫ সালে বোকো হারাম বিদ্রোহ দমন হওয়ার পর কিছুটা শান্তি ফিরলেও, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (আইএসডব্লিউএপি) ও অন্যান্য গোষ্ঠী এখনও উত্তর-পূর্বাঞ্চলে হামলা চালাচ্ছে। গভর্নর জুলুম বলেন, সেনাবাহিনীর জনবল সীমিত থাকায় নতুন করে গঠিত ‘ফরেস্ট গার্ডস’ বাহিনীকে এ অঞ্চলে মোতায়েন করা হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৭ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit