শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার ও পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : ১৯৯৬ সালের ভয়াবহ ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন করেছে ‘৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ’। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫)দুপুরে রাঙামাটি শহরের বিএম মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন মো. গিয়াস উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি পার্বত্য জেলা সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম, সহ-সভাপতি কাজী মোহাম্মদ জালুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং ভিকটিম পরিবারের সদস্য হাফেজ মোহাম্মদ বখতিয়ার উদ্দিন।

বক্তারা বলেন, ১৯৯৬ সালে সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞের ২৮ বছর অতিক্রান্ত হলেও আজও এর কোনো সুষ্ঠু বিচার হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করেও শাস্তির আওতায় আনা হয়নি, যা দেশের বিচার ব্যবস্থার জন্য একটি কালো অধ্যায়। তারা আরও অভিযোগ করেন, নিহত কাঠুরিয়াদের পরিবারগুলো আজও মানবেতর জীবন-যাপন করছে।মানববন্ধনে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণ পুনর্বাসন, সন্তানদের শিক্ষা সুযোগ নিশ্চিতকরণ এবং একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়।কর্মসূচিতে নিহতদের স্বজন, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারূফের হাতে একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৫/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit