বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে অগ্রণী ও স্ট্যান্ডার্ড ব্যাংক এর স্থান পরিবর্তন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর ফুলবাড়ীতে অগ্রণী ও স্ট্যান্ডার্ড ব্যাংক এর স্থান পরিবর্তন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ। ফুলবাড়ী পৌর শহরের মেইন রোডে অবস্থিত মন্ত্রীমার্কেট। জুলাই আগষ্ট এ ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার পর হঠাৎ করে মন্ত্রী মার্কেট থেকে কেন বা অগ্রণী, স্ট্যান্ডার্ড ব্যাংক ও আয়কর আফিস স্থানান্তর করা নিয়ে ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীরা বলছে শহরের মধ্যবর্তী স্থানে ব্যাংক দুটি হওয়ায় এখানে নিরাপত্তা সহকারে ব্যাংকগুলিতে লেনদেন সুবিধাজনক।

কিন্তু জানা যায়, ব্যাংক দুটি ফুলবাড়ীর মন্ত্রী মার্কেট থেকে স্থানান্তর করে সামসুদ্দিন টাওয়ারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। সেখানে ব্যাংক দুটি চলে গেলে ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে ক্ষতিসাধন হতে পারে। এছাড়াও প্রায় অধা কিলোমিটার দূরে স্থানান্তর করা হচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ী সাগর বাবু, মোঃ রেজাউল ইসলাম সহ শতাধিক ব্যবসায়ী জানান, ব্যাংক দুটি স্থানান্তর করা হলে আমাদের ব্যবসায়ী লেনদেন সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোঃ মকছেদ আলী জানান, অনেকে এ ভবনে না থাকার জন্য চাপ প্রয়োগ করেন। সে কারণে ব্যাংক স্থানান্তরের জন্য ইতিমধ্যে আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তাদের নির্দেশে ব্যাংক এর স্থান পরিবর্তন করার প্রক্রিয়া চলছে। তবে আমাদের ইচ্ছ ছিলনা স্থান পরিবর্তন করার।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit