শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

নাসুম-তাসকিনের তোপে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারাল নেদারল্যান্ডস

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা নেদারল্যান্ডস পাওয়ার প্লেতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। নাসুমের জোড়া শিকার ও তাসকিনের এক উইকেট শিকারে ৬ ওভারে ৩ উইকেটে ৪০ রান তুলতে পেরেছে ডাচরা।

শেখ মেহেদী ও তাসকিন আহমেদের করা প্রথম ২ ওভারে ১৪ রান তুলে ফেলা নেদারল্যান্ডস ধাক্কা খায় নাসুম বোলিংয়ে এলে। আর এসেই দেখান ঝলক। দ্বিতীয় বলে ম্যাক্স ও’দউদকে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান। পরের বলে তেজা নিদামানুরু দেন পারভেজ হোসেন ইমনকে ক্যাচ। তবে ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস কোনোমতে হ্যাটট্রিক ঠেকান।

ও’দউদ ১০ বলে ৮ ও তেজা রানের খাতা খোলার আগেই বিদায় নেন। নতুন ব্যাটাররা থিতু হয়ে ওঠার আগেই আঘাত হানেন তাসকিন। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা বিক্রমজিৎকে ফেরান তিনি। ১৭ বলে ৪ চারে ২৪ রান করে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন বিক্রমজিৎ। সেই ওভারে আরও একটা উইকেট পেতে পারতেন তাসকিন। পরের বলেই ফের ক্যাচ উঠলেও এবার পিছলে পড়ায় তা ধরতে পারেননি সাকিব।

মোস্তাফিজুর রহমান এদিন বোলিংয়ে আসেন নবম ওভারে। আর এসেই পান উইকেটের দেখা। তৃতীয় বলে ফেরান ডাচ অধিনায়ককে। ১১ বলে ৯ রান করে ইমনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪১তম উইকেটের দেখা পেলেন কাটার মাস্টার। শম ওভারে রান আউটে কাটা পড়েন ক্রোয়েস। সরাসরি থ্রোয়ে তাকে ফেরান সাইফ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯.৪ ওভারে ৬1 রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে নেদারল্যান্ডস।

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit