মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় শ্রমিক নেতা ফরিদুল ইসলামের ফেডারেশন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ সহ শ্রমিকরা। বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় সংগঠনটির কার্যালয়ের সামনে মহাসড়কে এ মানববন্ধন করেন তারা।

সংগঠনটির আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অরে বিন্দু বেপারী বিন্দু ও মাসুদ রানা সুলতানসহ আরও অনেকে। মানববন্ধনে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, গত ১৫ই এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে মামুন নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ফরিদের অফিসে এসে চাঁদা চায়।

পরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে অফিস ভাঙচুর চালায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপরে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ করা হয়। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবীও জানান তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit