শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
দেশের সব বিভাগে বৃষ্টির আভাস বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা     রাঙামাটিতে প্রবাসীর স্ত্রী ও শিশুকন্যা নিখোঁজ; থানায় জিডি রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, আটক ১ আশুলিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মারামারি; শ্রমিক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ হরিপুর বুড়ি মন্ডপ শহীদ নগর গ্রামে বাউল সাধু সঙ্গের অনুষ্ঠান অনুষ্ঠিত॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ৫লক্ষ টাকার মাদক আটক॥ বার্সা যা দেয়নি, মেসিকে সে সম্মানই দিচ্ছে মিয়ামি ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে ফিফা র‍্যাঙ্কিংয়ে নিচে নামল বাংলাদেশও

ডিপসিকের হাত ধরে এআই জগতে নতুন সংযোজন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন ও উন্নত সংস্করণের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল উন্মোচন করেছে চীনা এআই স্টার্টআপ ডিপসিক।

উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে ডিপসিক বলেছে, ‘ডিপসিক-ভি৩.১’ নামের নতুন এক উন্নত সংস্করণের এআই মডেল প্রকাশ করেছে তারা। এ নতুন মডেলটির রয়েছে হাইব্রিড ইনফারেন্স স্ট্রাকচার, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও আরও শক্তিশালী এজেন্ট ফিচার। ফলে আগের সংস্করণের চেয়ে দ্রুত ‘চিন্তা করতে’ ও আরও স্মার্টভাবে কাজ করতে পারে নতুন এ মডেলটি।

বিবৃতিতে আরও উল্লেখ রয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে এই মডেলের এপিআই ব্যবহারের খরচেও পরিবর্তন আসবে। এপিআই এমন এক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ডিপসিকের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিজেদের পণ্য বা সেবার সঙ্গে যোগ করতে পারবেন অন্যান্য অ্যাপ ও ওয়েবসাইট নির্মাতারা।

এর আগে, মে মাসের শেষে চুপিসারেই নিজেদের যুক্তিনির্ভর এআই মডেলের উন্নত সংস্করণ প্রকাশ করেছিল ডিপসিক। সেইসময় এ নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা না দিলেও ডিপসিক নিজেদের ‘আর১’ নামের মডেলটির আপগ্রেডেড সংস্করণ এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’-এ প্রকাশ করেছিল স্টার্টআপটি। এ বছরের শুরতে কম খরচে ও দ্রুত এআই মডেল তৈরির কারণে বিশ্ব বাজারে হৈ চৈ ফেলেছিল ডিপসিক।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/সকাল ১১:৩৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit