বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ী হাসপাতালে অভিযান দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৯৯ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের দুই সদস্যকে জরিমানা করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে দালাল চক্রের সদস্য বিপ্লব হোসেন (৪০) ও পূর্ণিমা রানী (৫৬)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪৪ ধারায় ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। জানা গেছে, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা গ্রাম থেকে আসা অসহায় ও সহজ-সরল রোগীদের প্রলোভন ও কৌশলে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।

সেখানে নিম্নমানের পরীক্ষা-নিরীক্ষা ও ডিপ্লোমাধারী চিকিৎসকদের মাধ্যমে প্রেসক্রিপশন করিয়ে কমিশনভিত্তিক অর্থ হাতিয়ে নেয়।এতে রোগীরা যেমন প্রতারিত হয়, তেমনি সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইসাহাক আলী বলেন, দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। বিষয়টি নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়েছে। আজ দুইজনকে জরিমানা করা হলেও ভবিষ্যতে এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৬ আগস্ট ২০২৫/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit