রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

ইরানে অভিযান, ইসরায়েলসংশ্লিষ্ট ছয়জন নিহত..

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪০ Time View

আর্ন্তজাতিক নিউজঃ ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট এক সন্ত্রাসী গোষ্ঠীর ছয় সদস্যকে হত্যা করেছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এ অভিযান চালানো হয়।

ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তীব্র গোলাগুলিতে ছয় হামলাকারী নিহত ও দুজন আটক হয়েছে। অভিযানে ইরানের গোয়েন্দা সংস্থা ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ইরনা আরও জানায়, অভিযানে পাওয়া নথিতে গোষ্ঠীটির ইসরায়েলি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তারা একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল।

সীমান্তবর্তী এ প্রদেশে নিয়মিতভাবেই পুলিশ ও ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। সম্প্রতি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জাইশ আল-আদল পাঁচ পুলিশ হত্যার দাবি করেছে। আরেক অভিযানে আনসার আল-ফুরকানের সাত সদস্যকেও হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৪ আগস্ট ২০২৫/দুপুরঃ ০২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit