রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

খেলাধুলার আমাদের মন ও দেহকে প্রফুল্ল রাখে ডা. ফরিদ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৫১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ স্বাভাবিক জীবন উপহার পেতে প্রতিটি মানুষের শরীর চর্চা অতিব জরুরি। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদসদস্য প্রার্থী বিশ্ব  বিখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এ সব মন্তব্য করেন।

শনিবার ২৩ আগষ্ট বিকেলে চৌগাছার সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাাঠে জুলাই শহীদ জাবির-আল-আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা, নেতৃত্বের গুণ অর্জন করে। এছাড়া খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল হয়। এজন্য নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ কার প্রয়োজন।

অনুষ্ঠান শেষে ইউনিয়নের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন। এদিন সকালে সিংহঝুলী আলিম মাদ্রাসা মাঠে সংগঠনটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যা¤প অনুষ্ঠিত হয়। জাবির আল-আমিন স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা ডা. মোসলেহ উদ্দিন ফরিদ প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী মেডিকেল ক্যা¤েপর শুভ উদ্বোধন করেন।

এ সব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাবির আল-আমিন স্মৃতি সংসদের উপদেষ্টা পরিষদের সদস্য চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিংহঝুলী ইউপি সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দফাদার, সিংহঝুলী আলিমমাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও জনতা ব্যাংকের এজিএম মহম্মদ আব্দুল্লাহ, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ।

স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সুধিজন ও এলাকার সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, গাইনি, চক্ষু, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে এলাকার প্রায় ২ হাজার রোগী সেবা গ্রহণ করেন। সেবা গ্রহিতাদেরকে মিনা মুল্যে ঔষধ ওচিকিৎসা উপকরণ বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit