বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

জুলাই গণহত্যার আসামির জামিন বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য..

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

নিউজ ডেক্সঃ  হাইকোর্টে পুলিশ সদস্যের জামিনের প্রসঙ্গে কথা বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয় কথা বলেন তিনি।

পোস্টে আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। জামিন বা হাইকোর্টের অন্যকোনো সিদ্ধান্তের সঙ্গে তাই আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আইন উপদেষ্টা বলেন, হাইকোর্ট উচ্চ আদালত হলেও তার সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিনাদেশের বিরুদ্ধে তাই আপিল করা হয়েছে। কালই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ উপরোক্ত আসামিকে গ্রেপ্তার করবে।

এর আগে, উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেন জুলাই শহীদ পরিবার ও আহতরা।মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১১টায় তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। পরে দুপুর সাড়ে ১২টায় একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। পরে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জুলাই শহীদ পরিবার ও আহতরা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন। তারা দাবি করেন, অবিলম্বে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে বিচারকদেরও অপসারণের দাবি জানান তারা। এরপরই ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি খোলাসা করেন উপদেষ্টা আসিফ নজরুল।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৯ আগস্ট ২০২৫/বিকালঃ ০৫.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit