রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা চার জেলায় বন্যার আভাস ২৯ বিজিবি কতৃক মাদক কারবারি সহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে স্কুল ক্যাম্পেইন শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত নওগাঁয় কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩জন গ্রেপ্তার মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ। রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব রাঙামাটিতে গ্রেফতার সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

দে হেয়াকে আবারও দলে টানতে চাইছে ইউনাইটেড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : ইউনাইটেডে আন্দ্রে ওনানার ভবিষ্যত নিয়ে যখন নানা গুঞ্জন, তখনই ফের আলোচনায় আসলেন ক্লাবটির সাবেক গোলরক্ষক দে হেয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য সান’ বলছে,  দে হেয়ার সঙ্গে পুনর্মিলনের কথা ভাবছে ইউনাইটেড। বিশেষ করে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে ফিওরেন্তিনার হয়ে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে মুগ্ধ ক্লাবটি। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোল সমতায় শেষ হয়েছিল। এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় রেড ডেভিলরা।

‘দ্য সান’ বলছে, ফিওরেন্তিনার সঙ্গে দে হেয়ার চুক্তির শর্ত অনুযায়ী ছোট অঙ্কের অর্থ খরচেই ইতালিয়ান ক্লাবটি ছাড়তে পারবেন তিনি। তাকে দলে ভেড়াতে খুব একটা বেগ পেতে হবে না রেড ডেভিলদের। ২০২৩ সালের জুলাইয়ে ওল্ড ট্রাফোর্ড ছাড়ার আগে ক্লাবটিতে ১২ বছর ছিলেন দে হেয়া। ২০১১ সালে নাম লেখানোর পর থেকে রেড ডেভিলদের হয়ে খেলেছেন ৫৪৫টি ম্যাচ। ক্লাবের হয়ে জিতেছিলেন একাধিক শিরোপা। ২০২৩ সালে চুক্তি নবায়ন নিয়ে টালবাহনার মাঝে ক্লাব ছেড়ে দেন তিনি।

প্রায় এক বছর ফ্রি এজেন্ট হিসেবে থাকার পর গত মৌসুমে সিরি আর ক্লাব ফিওরেন্তিনাতে যোগ দেন। সেখানে ৪২টি ম্যাচ খেলেছেন তিনি। মূলত আন্দ্রে ওনানার পারফরম্যান্সে ইউনাইটেড সন্তুষ্ট নয়। তাই তারা বিকল্প গোলরক্ষকের খোঁজে আছে। এখন দেখার অপেক্ষা, দুই বছর আগেও মূল্যায়ন না পাওয়া দে হেয়া আবার ওল্ড ট্রাফোর্ডে ফেরেন কি না।

 

 

কিউএনবি/আয়শা/১৭ আগস্ট ২০২৫/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit