সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার..

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩২ Time View

নিউজ ডেক্সঃ  গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিলের ধারে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। নিহত নজরুল ইসলাম (৩৪) নাকাই ইউনিয়নের শীতল গ্রাম ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে হাঁটাহাঁটি করার সময় লোকজন বিলের ধারে রাস্তার পাশে এক ব্যক্তিকে শোয়া অবস্থায় দেখতে পান। পরে সেখানে গিয়ে দেখেন গলাকাটা একটি মরদেহ পড়ে আছে। পরে নিহতের পরিবার ও পুলিশকে তারা খবর দেন।পরিবারের লোকজন জানায়, নজরুল শীতল গ্রামের বাজারে একটি মনিহারি দোকানের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। তিনি মাঝেমধ্যে দোকানেই রাত কাটাতেন।

নিহতের ছোট ভাই নাজিরুল ইসলাম বলেন, আমার ভাই বিকাশের ব্যবসা করতেন। অনেক সময় অনলাইন জুয়াড়ি ও হ্যাকাররা অবৈধভাবে টাকা তুলতে আসত। তিনি এসব কাজে রাজি ছিলেন না। বেশ কয়েক দিন হলো তারা আমার ভাইকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এরই জেরে আমার ভাইকে দোকান থেকে বাড়ি ফেরার সময় গলা কেটে হত্যা করছে।

তিনি আরও বলেন, এলাকায় অনলাইন জুয়াড়ি ও হ্যাকারদের চিহ্নিত করে গ্রেপ্তার করলেই আমার ভাইয়ের হত্যার সঙ্গে কারা জড়িত ছিল সহজেই বের হয়ে আসবে। নাকাই ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, নজরুল ইসলাম সংগঠনের জন্য একজন নিবেদিত কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০১.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit