সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়..

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

নিউজ ডেক্সৎ  পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ইলিশ মাছ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার (১৭ আগস্ট) ভোরে পায়রা নদীতে জেলে নিরব হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে সুবিদখালী মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। সুবিদখালী মৎস্য আড়তের ব্যবসায়ী হরেন বাবু বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। মাছটি নিলামে ছয় হাজার টাকায় জাকির হোসেন নামের ব্যবসায়ী কিনেছেন। এ সময় মাছটি দেখতে ভিড় জমান অনেকেই।

মাছটির ক্রেতা ব্যবসায়ী জাকির হোসেন বলেন, এত বড় ইলিশ এখন খুব কম পাওয়া যায়। মাছটি ভালো দামে বিক্রি করতে পারব মনে হয়। দেখি কত টাকা লাভ করা যায়। এক কেজি ৮২০ গ্রাম মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়। কমিশনসহ মোট ছয় হাজার টাকায় ইলিশটি কিনে নেন জাকির। স্থানীয় ক্রেতা আসলাম হোসেন আক্ষেপ করে বলেন, ৩ হাজার টাকা কেজি দরে ইলিশ কেনা এখন আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে সম্ভব নয়। আগে মাসে অন্তত একবার হলেও ঘরে বড় ইলিশ কিনে নিয়ে যেতাম, দিন দিন সেটা অসম্ভব হয়ে উঠছে।

মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, এটি নিষেধাজ্ঞার সুফল বলা যায়। গভীর সমুদ্রে এমন বড় ইলিশ বেশি থাকে। জালের প্রশস্ততা বাড়ালে আরও ধরা সম্ভব। বড় ইলিশে ফ্যাট, ওমেগা-৩ ও ভিটামিন বেশি থাকে, যা হৃদরোগ, চোখের সমস্যা ও মস্তিষ্কের জন্য উপকারী। আগের মতো এখন আর বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। এটার বিভিন্ন কারণ রয়েছে—যেমন ছোট ইলিশের অতিরিক্ত আহরণ, পানির প্রবাহ কমে যাওয়া, বাঁধ ও স্লুইসগেট, অবৈধ জাল ব্যবহার, পানিদূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণেও বড় ইলিশের সংখ্যা কমছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০১.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit