বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্র চাপ দিলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার নয়: ইসরায়েল দুইবার পিছিয়ে পড়েও হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’

গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল..

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

নিউজ ডেক্সঃ  ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে আল-আহলি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে, এতে সাতজন নিহত হয়েছেন। একই সঙ্গে সামরিক বাহিনী শহরটি দখল করার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ১০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে দক্ষিণের কেন্দ্রীভূত এলাকায় জোরপূর্বক স্থানান্তর করার প্রস্তুতি চলছে। খবর আলজাজিরার।

প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অবরোধ ও ত্রাণের অভাবে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, যাদের মধ্যে ১০৮ জন শিশু।

ইসরায়েলে হাজার হাজার মানুষ তেল আবিবে বিক্ষোভ করেছে। তারা গাজায় যুদ্ধ বন্ধের এবং হামাসের কাছে বন্দি রাখা ব্যক্তিদের মুক্তির দাবি করেছে। আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে নিন্দার ঢেউ চলছে। বিশেষ করে আলজাজিরার সাংবাদিকদের হত্যার পর এই মাত্রা আরও বেড়েছে।

ইসরায়েলের গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৮২৭ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৫ হাজার ২৭৫ আহত হয়েছেন। এছাড়া ৭ অক্টোবর ২০২৩ সালের হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত ও ২০০-এর বেশি মানুষ বন্দি হয়েছিলেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ দুপুরঃ ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit