রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

রাজগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইউনুচ আলমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।

সহকারি শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল হক, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ, একাডেমিক সুপার ভাইজার মাসুদ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মাহাবুবুর রহমান, শিক্ষাবিদ আবু আব্দুল্লাহ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আসাদুজ্জামান রয়েল, আমেরিকা প্রবাসী গোলাম ফারুক , ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আলা, সাধারন সম্পাদক মফিজুর রহমান, কফিল উদ্দিন, মোতালেব গাজী, সহকারি অধ্যাপক আবুল বাশার মোড়ল, বজলুর রহমান, আব্দুল মান্নান, শামছুর রহমান রহমান রনি, আমজাদ হোসেন প্রমুখ।‎

 

 

কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit