মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের নির্দেশে বৃদ্ধ দম্পতিকে সহায়তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

 নিইজ ডেক্সঃ শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ভিডিও ভাইরাল হওয়ায় খলিলুর রহমানকে (৮০) অর্থ সহায়তা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিকিৎসা বাবদ এ নগদ অর্থ দেন সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকার বাড়িতে গিয়ে এ সহায়তা দেওয়া হয়। এ সময় মাহমুদুল হক রুবেল ভিডিও কলের মাধ্যমে খলিলুর রহমানের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে চিকিৎসা বাবদ সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতে তাকে আরও সাহায্য দেওয়া হবে। তিনি খলিলুর রহমানকে হতাশ না হতে বলেন। আগামীতে তিনি ও তার দল তাদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন। মাহমুদুল হক রুবেল উপজেলা মহিলা দলকে খলিলুর রহমানের খোঁজখবর রাখার দায়িত্ব দেন।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা, সিনিয়র সহসভাপতি চাঁদনী বেগম, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কাকিলাকুড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মেসিরন বেগম, সাধারণ সম্পাদক রোজিনা বেগম, সদস্য নূরে ইসরাত মাহিন, পারুল বেগম, জোসনা ইয়াসমিন, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ারুল ইসলাম রানা, সহসভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাইন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইমন রাসেল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১১ আগস্ট ২০২৫/দুপুরঃ ০২.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit