শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম

নরসিংদীতে হত্যা মামলার আসামি পিস্তলসহ গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী 
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৯২ Time View
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।বুধবার (৬ আগস্ট) বিকেলে শিবপুর উপজেলার উত্তর কারার চর এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর কারার চর এলাকার মো. ফজর আলীর ছেলে মনির হোসেন (৩৩) এবং একই এলাকার শেখ ফরিদের ছেলে বরকত উল্লাহ (২০)।
র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি মোটরসাইকেল, ৩৬ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।তিনি আরও জানান, মনির হোসেনের বিরুদ্ধে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি ও মাদকসহ অন্তত ১০টি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৫/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit