বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

হরমুজে নৌজোট গড়ার মার্কিন উদ্যোগে ইউরোপের অনাগ্রহ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে অস্থির ও সংঘাতপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক নৌজোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে। লক্ষ্য হলো, নৌবাহিনীর নিরাপত্তাবেষ্টনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখা।

তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স এ উদ্যোগে নেতৃত্ব দেওয়ার বিষয়ে এখন আর আগের মতো আগ্রহ দেখাচ্ছে না। টেকসই যুদ্ধবিরতি হলে এমন একটি মিশনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে দেশ দুটি আগে সম্মতি জানিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালিতে অচলাবস্থা অব্যাহত থাকায় এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে ক্রমেই বাড়তে থাকলেও নৌজোট গঠনের উদ্যোগ খুব একটা এগোচ্ছে না।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগে অচলাবস্থা ইউরোপীয় সরকারগুলোর গভীর সতর্কতারই প্রতিফলন। তাদের আশঙ্কা, এমন একটি অনিশ্চিত ও সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন সংঘাতে জড়িয়ে পড়া, যা তারা নিজেরা শুরু করেনি কিংবা সমর্থনও করেনি, শেষ পর্যন্ত বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে এ ধরনের সামরিক উদ্যোগের সুস্পষ্ট সমর্থন না থাকায় ইউরোপীয় দেশগুলোর অনাগ্রহ আরও বাড়ছে।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (আরইউএসআই) ও সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের জ্যেষ্ঠ গবেষক এইচ এ হেলিয়ার আল জাজিরাকে বলেন, ‘অন্যদের হয়ে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারে যুক্তরাজ্য বা ফ্রান্সের খুব একটা আগ্রহ নেই। বিশেষ করে এ ধরনের পদক্ষেপের জন্য যদি আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট দাবি না থাকে।’

সূত্র: আলজাজিরা

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৬,/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit