বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, পাচ্ছেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন আজ সোমবার (১১ আগস্ট)। সফরের মূল এজেন্ডায় রয়েছে অভিবাসন, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো। সফরটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরের মূল ফোকাস অভিবাসন, পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নও গুরুত্ব পাবে। মালয়েশিয়ার শীর্ষ কোম্পানির নির্বাহীদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো—মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী প্রেরণ এবং শ্রমবাজার সম্প্রসারণ। এ লক্ষ্যে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন—পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন।

প্রথম দিন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল গার্ড অব অনারে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

১২ আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক বৈঠক, যার পরপরই অনুষ্ঠিত হবে প্রতিনিধি পর্যায়ের বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান।

দুই দেশের মধ্যে যেসব MoU সই হতে পারে: প্রতিরক্ষা খাতে সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণে অংশীদারিত্ব, বিআইআইএসএস ও মালয়েশিয়ার আইএসআইএস ইনস্টিটিউটের মধ্যে গবেষণা সহযোগিতা, বিএমসিসিআই ও মালয়েশিয়ার চিপ প্রযুক্তি প্রতিষ্ঠান মিমোস (MIMOS)-এর মধ্যে প্রযুক্তি সহযোগিতা ও
এফবিসিসিআই ও মালয়েশিয়ার ব্যবসায়ী সংগঠনের মধ্যে বাণিজ্য চুক্তি।

এছাড়াও হালাল ইকোসিস্টেম, ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বিষয়ক একাধিক এক্সচেঞ্জ অব নোটস সই হবে।

১২ আগস্ট মালয়েশিয়ায় একটি বিজনেস কনফারেন্স এবং ১৩ আগস্ট ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, সফরের শেষ দিনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান বলেন, এই সফর মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা ও কৃষি খাতে সহযোগিতা—সবই আলোচনায় স্থান পাবে।

এদিকে  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন। মালয়েশিয়া সফরের তৃতীয় দিন বুধবার (১৩ আগস্ট) তাকে এই ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। ওই দিনই প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের তৃতীয় দিন ১৩ আগস্ট তিনি কেবাংসান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং নেগেরি সেমবিলন প্রদেশের রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কেবাংসান বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবেন। এরপর প্রধান উপদেষ্টা কেবাংসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তব্য দেবেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমই ছিলেন প্রথম সরকার প্রধান যিনি বাংলাদেশ সফর করেন। এরপর এবারই হচ্ছে প্রধান উপদেষ্টার প্রথম মালয়েশিয়া সফর।

কিউএনবি/অনিমা/১১ আগস্ট ২০২৫/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit