রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : জুলাই জাতীয় সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের উপায় খুঁজে বের করার লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। গতকাল রোববার (১০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশেষজ্ঞ হিসেবে এতে অংশ নেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম. এ. মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার তানিম হোসেন শাওন এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১১ আগস্ট ২০২৫/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit