রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা রাব্বী মণ্ডল গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২২৮ Time View
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাহীপাড়া এলাকা থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা রাব্বী মণ্ডলকে (১৮) গ্রেফতার করেছে র‍্যাব-৫। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।র‍্যাব-৫ এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহৃত ছাত্রীটি নাজিরগঞ্জ সাহিদা জালিল গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত রাব্বী মণ্ডল, যিনি পাবনার সুজানগর থানার বাসিন্দা, দীর্ঘদিন ধরে মেয়েটিকে স্কুলে যাতায়াতের পথে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। এ বিষয়টি মেয়ের পরিবার রাব্বীর পরিবারকে জানালে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ১৪ জুলাই সকাল আনুমানিক ১০টায় রাব্বী তার সহযোগীদের নিয়ে মেয়েটিকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে। এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর মা পাবনার সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।মামলার পর থেকেই র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আসামীদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধারের জন্য নজরদারি বাড়ায়। অবশেষে, ১০ আগস্ট ভোর ৫টা ১৫ মিনিটে র‍্যাব-৫ ইউসুফপুর সিপাহীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূল অপহরণকারী রাব্বীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।
কিউএনবি/অনিমা/১১ আগস্ট ২০২৫/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit