বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম

আবারও বড়সড় বিপদের মুখে এয়ার ইন্ডিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫০ Time View

 আর্ন্তজাতিকঃ  ভারতের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বড় বিপত্তি ঘটেছে। ওই বিমানে কংগ্রেস সংসদ সদস্য কেসি বেণুগোপালসহ কয়েকজন সাংসদ ছিলেন। বেণুগোপাল পরে বলেন, ‘আজ ভাগ্যের জোরে ও পাইলটের দক্ষতায় আমরা বেঁচে গেছি। যাত্রীসুরক্ষা ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। রোববার (১০ আগস্ট) রাতে ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময় রাত ৮টার পর AI2455 ফ্লাইটটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং প্রায় এক ঘণ্টা পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। গন্তব্য ঠিক হয় চেন্নাই বিমানবন্দর।

কিন্তু চেন্নাইয়ে অবতরণের সময় পাইলট দেখতে পান—রানওয়েতে ইতিমধ্যেই একটি বিমান দাঁড়িয়ে আছে। শেষ মুহূর্তে ল্যান্ডিং বাতিল করে বিমানটি পুনরায় আকাশে উঠে যায়। প্রায় দুই ঘণ্টা আকাশে চক্কর কাটার পর রাত সাড়ে ১০টার দিকে রানওয়ে খালি হলে নিরাপদে অবতরণ করা হয়। বেণুগোপাল সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রকাশ করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও ডিজিসিএর কাছে যাত্রীসুরক্ষা জোরদারের আহ্বান জানান।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, তাদের পাইলটরা এ ধরনের পরিস্থিতি সামলাতে সক্ষম এবং খারাপ আবহাওয়াই সমস্যার মূল কারণ। তবে রানওয়েতে অন্য বিমান দাঁড়িয়ে থাকা সত্ত্বেও জরুরি অবতরণের অনুমতি কেন দেওয়া হয়েছিল—এ নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রণালয় বা ডিজিসিএ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে গত জুনে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নরত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ বিধ্বস্ত হয়ে ২৪১ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ মোট ২৫৩ জনের মৃত্যু হয়। এটি ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১১ আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit