বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

জনি হত্যা মামলার রায়ের বাকি অংশ আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকার পল্লবীতে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে গাড়িচালক ইশতিয়াক হোসেনের (জনি) মৃত্যুর ঘটনার হওয়া মামলায় দণ্ডের বিরুদ্ধে আসামিদের করা আপিলের রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট। মামলায় প্রথম দিনের রায়ে রাষ্ট্রপক্ষে ২৪ সাক্ষীর বক্তব্য ও জেরা সন্নিবেশিত করা হয়েছে। রায় ঘোষণা শেষ হয়নি।

সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রায়ের বাকি অংশ ঘোষণা করার কথা রয়েছে। আসামিদের করা আপিলের শুনানি নিয়ে রবিবার (১০ আগস্ট) প্রথম দিনের মতো রায় প্রদানের পর আজ পরবর্তী দিন ঠিক করেন আদালত।

আদালতে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং আইনজীবী মো. আবদুর রাজ্জাক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার উপস্থিত ছিলেন। বাদীপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এস এম রেজাউল করিম। রায় ঘোষণার পুরো সময় মামলার বাদী নিহত ইশতিয়াকের ভাই ইমতিয়াজ হোসেন ও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রথম দিনের রায়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বক্তব্য উল্লেখ করা হয়েছে বলে জানান আসামিপক্ষের অন্যতম আইনজীবী মো. আবদুর রাজ্জাক বলেন, ‘এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষী রয়েছে। প্রথম দিনের রায়ে সাক্ষীদের বক্তব্য ও জেরা সন্নিবেশিত করা হয়েছে। রায় ঘোষণা শেষ হয়নি। অসমাপ্ত রায় ঘোষণার জন্য আজকে সোমবার দিন রাখা হয়েছে।’

কিউএনবি/অনিমা/১১ আগস্ট ২০২৫/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit