রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চিকিৎসা সেবাপ্রাপ্তি সব মানুষের অধিকার ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

এম এ রহিম চৌগাছা( যশোর)
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৪৭ Time View

এম এ রহিম চৌগাছা( যশোর) : যশোরের চৌগাছায় জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যা¤পর অনুষ্ঠিত হয়েছে। রোববার ১০ আগস্ট দিন ব্যাপী উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর ঈদগা ময়দায়ে এই ক্যা¤প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এ ক্যা¤েপর প্রধান অতিথি ছিলেন। জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদ ও যশোর আদ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এ ক্যা¤েপ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। এ চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জমায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ। মাসব্যাপী উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়ন ফ্রি মেডিকেল ক্যা¤েপ চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হবে।

চক্ষু রোগীদের ফ্রি চশমা ও ছানি অপারেশন করার ব্যবস্থা করা হবে। এ ক্যাম্পে ৩৯ জনের একটি মেডিকেল টিম বিনামূল্যে ঔষধ প্রদানসহ ব্লাড প্রেসার পরিমাপ, রক্তের গ্রুপিং, ডয়বেটিস পরীক্ষা করে সেবা প্রদান করা হয়। জামায়াত নেতা বাবুল আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শহিদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সদস্য চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা. নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা. গিয়াস উদ্দিন, জামায়াত নেতা আব্দুল আলিম, মাওলানা মুক্তার হুসাইন, জহির উদ্দীন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মানুষের সেবা দেওয়ার জন্য কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই। চিকিৎসা সেবাপ্রাপ্তি সব মানুষের অধিকার। সকল ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশার মানুষ চিকিৎসা সেবা পাবার অধিকার রাখেন। ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

তিনি বলেন, এই এলাকার মানুষের সহযোগীতা পেলে পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসায় এই ক্যা¤িপং করা হবে। সেখানে শিক্ষার্থীর চোখ ও স্বাস্থ্যের পরীক্ষা করে চিকিৎস্যা দেওয়ার আশা ব্যাক্ত করেন তিনি। এছাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্যা¤িপং পরিচালনা করে ফ্রিতে সুন্নাতে খাতনা দেওয়ার চিন্তা রয়েছে বলে তিনি জানান। এখান থেকে ফ্রি সেবা পেয়ে বেজায় খুশি সেবা গ্রহণকারি রোগীরা। মেডিকেল ক্যা¤েপ শিশু ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। যশোর আ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক গণ রোগীদের চিকিৎসা সেবা দেন। ৯ আগস্ট প্রথম দিনে চৌগাছা ফুলসারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১ হাজার মানুষ বিনামূল্যে এই মেডিকেল ক্যা¤েপ বিভিন্ন স্বাস্থ্য সেবা গ্রহন করেনে। 

কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit