শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ছাত্রলীগকে পুনর্বাসন করছে ছাত্রদল: শিবির সেক্রেটারি সাদ্দাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩০ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ টি হলে ছাত্রদলের কমিটি দেওয়ার পর অভিযোগ ওঠে ছাত্রলীগের অন্তত অর্ধশত নেতাকর্মী স্থান পেয়েছে ছাত্রদলের ওই কমিটিতে।

তিনি বলেন, এর আগে প্রায় ২০ টি কমিটিতে ছাত্রদল এই কাজ করেছে। কোন কমিটি দিলে যাচাই বাছাই করেই দেয়া উচিত। গতকালের কমিটি দেওয়ার পর আবার তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির সদস্যের ব্যাপারেও ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ আছে।

নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমির মুছলেহ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ সম্পাদক ড. রেজওয়ানুল হক ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

এসময় প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম প্রায় চার শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ছাড়াও নরসিংদী জেলা ছাত্রশিবিরে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৯ আগস্ট ২০২৫/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit