রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা চার জেলায় বন্যার আভাস ২৯ বিজিবি কতৃক মাদক কারবারি সহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে স্কুল ক্যাম্পেইন শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত নওগাঁয় কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩জন গ্রেপ্তার মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ। রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব রাঙামাটিতে গ্রেফতার সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

বিশাল জয়ে আফঈদাদের অভিনন্দন জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার লাওসে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৮-০ গোলে হারিয়েছে পূর্ব তিমুরকে। অনূর্ধ্ব-২০ নারী দলের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

উপদেষ্টা এক অভিনন্দন বার্তায় বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরো ভালো করবে এবং দেশের জন্য আরো গৌরব বয়ে আনবে বলে আাশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার (১০ আগস্ট) দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit