শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

পানিবন্দি দূর্গতদের দেখতে ছুটে গেলেন  বিএনপি নেতা এ্যাড: দীপেন দেওয়ান

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৮৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি : টানাবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে রাঙামাটি শহরে নিন্মাঞ্চলে পানিবন্দি অবস্থায় থাকায় দূর্গত পরিবারগুলোকে সরেজমিনে দেখতে নেতাকর্মীদের সাথে নিয়ে ছুটে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান।

এসময় সেখানকার পানিবন্দিমানুষজন জানায়, গত চারদিন পর্যন্ত তারা পানিবন্দি অবস্থায় থাকলেও কেউ তাদের কোনো প্রকার সহযোগিতা দেয়নি এবং খবরও নেয়নি। বিএনপি নেতা দীপেন দেওয়ানকে পেয়ে স্থানীয় দূর্গত মানুষজন অভিযোগ জানালে সাথে সাথে তিনি রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিয়ে দূর্গত পরিবারগুলোর জন্য সরকারী সহায়তা পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার দুপুরে রাঙামাটি শহরের রাঙাপানি, আসামবস্তি ও বাক্ষ্মণটিলার নোয়াদম এলাকার কয়েক শতাধিক পরিবারের সাথে দেখা করে দূর্গত অবস্থা পরিদর্শণ করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি এড. সাইফুল ইসলাম পনির, অষ্টম সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জাতীয়তাবাদী জিয়া পরিষদ রাঙামাটি জেলার সভাপতি মানস মুকুর চাকমা, জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit