বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

লেট আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান: পরিবেশের ভারসাম্য রক্ষায় এক সবুজ পদক্ষেপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৭৪ Time View

এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা : সিলেট : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী এক বিশাল বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। এই অভিযানের মূল প্রতিপাদ্য “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি।” বাহিনীর মহাপরিচালক এর নির্দেশে এই কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। বৃহস্পতিবার, ৭ই আগস্ট, সিলেট রেঞ্জের বিভিন্ন উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএম‌এস, পিএএম‌এস। তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করে এই মহতী উদ্যোগের সূচনা করেন। কর্মসূচি শেষে উপমহাপরিচালক দেশ, জাতি এবং আনসার বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় সিলেট জেলা কমান্ড্যান্ট, অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সারা দেশ ব্যাপী ছড়িয়ে পড়ছে সবুজ আন্দোলন এই অভিযানের আওতায় দেশজুড়ে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। বাহিনীর মহাপরিচালক’র দূরদর্শী নির্দেশনায় আনসার-ভিডিপি’র সদস্যরা প্রতিটি রেঞ্জ, ব্যাটালিয়ন, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে স্থানীয় জনগণকে এই কার্যক্রমে যুক্ত করছেন। এর ফলে এটি শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক কর্মসূচি নয়, বরং একটি সামাজিক আন্দোলনে রূপ নিচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে এক দিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, তেমনি জীব বৈচিত্র্যও সুরক্ষিত হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর এই কার্যক্রম তাদের সামাজিক দায়িত্ব বোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বৃক্ষরোপণ অভিযান-২০২৫ পরিবেশগত উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক নতুন বার্তা বহন করছে। এটি প্রমাণ করে যে, সবুজায়ন শুধু একটি কর্মসূচি নয়, বরং একটি মহৎ সামাজিক আন্দোলন। এই সময়োপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপের মধ্য দিয়ে আনসার বাহিনী একটি সুন্দর ও সবুজ ভবিষ্যৎ গড়ার পথে অগ্রণী ভূমিকা পালন করছে।

 

 

কিউএনবি/আয়শা/৭ আগস্ট ২০২৫/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit