বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হতে না পারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যেন ভবিষ্যতের কোনো সরকারই আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। এমনটি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যেন কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে তাৎক্ষণিকভাবে সেখানেই নিমূর্ল করা যায়। আর যেন ১৬ বছরের জন্য অপেক্ষা করতে না হয়। বহু মানুষকে প্রাণ দিতে না হয়। আমাদের যেন আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন না হয়।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচারকাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই।

তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে। বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit