শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করে পুলিশে দিলো স্থানীয় জনতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৫ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে গোপন মিটিংয়ে নাশকতার পরিকল্পনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার (০৪ আগস্ট) দিবাগত রাতে মুসলিম ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আরো বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায় বলে জানা যায়।সন্ধ্যার পর গোপন এক বৈঠকের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়, পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও তাদের মোবাইল ফোনে কথোপকথনের ভিত্তিতে জানা যায়, আগামীকাল ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে অনুপ্রবেশ করে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল তাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি ছাত্রলীগের গ্রুপ গোপনে দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াসআপ প্ল্যাটফর্মে সংগঠিত হয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শুরুতে এই গ্রুপের নাম ছিল ‘মুসলিম ব্লক ছাত্রলীগ’ পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘ইনশাআল্লাহ’ রাখা হয়।স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত বছর ৫ই আগষ্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে আটককৃত ব্যক্তিরাই মুসলিম ব্লক এলাকায় আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ চালায়। আটককৃতরা হলেন ১, মোঃ বাদল, পিতা মোঃ আলী আহমেদ, ২, মোঃ ওমর ফারুক, পিতা মোঃ মাসুদ, ৩, মোঃ সাকিব, পিতা মোঃ মনির হোসেন, ৪, মোঃ সাদ্দাম হোসেন,  পিতা মোঃ দেলোয়ার হোসেন।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির জানান, আটককৃত চারজন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয়কর্মী। তারা মেসেঞ্জার গ্রুপ খুলে নাশকতার পরিকল্পনা করছিলো; তাদের জিজ্ঞাসাবাদে ও মোবাইল ফোনের কথোপকথন এর মাধ্যমে সত্যতা পাওয়া গেছে। তাদের চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে তাদেরকে আদালতে  প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন ওসি। 
 
কিউএনবি/অনিমা/৫ আগস্ট ২০২৫/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit