সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

আফ্রিদিদের খেলা শেষ হতেই উপস্থাপিকাকে টুর্নামেন্ট মালিকের প্রেমের প্রস্তাব

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) নামের সাবেকদের টুর্নামেন্ট নিয়ে কম নাটক হয়নি। বিশেষ করে পাকিস্তানের সাবেকদের বিপক্ষে ভারতীয় সাবেকদের খেলতে অস্বীকৃতি জানানোর মতো ঘটনায় আলোচিত হয় এই টুর্নামেন্ট।

এরপর ফাইনালে হারের পর পক্ষপাতের অভিযোগ তুলে ভবিষ্যতে এই টুর্নামেন্টে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রীতিমত বিবৃতি দিয়ে এই টুর্নামেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায়।

তবে এসবের মধ্যে গেল শনিবার বিচিত্র এক ঘটনার কারণে সামাজিক মাধ্যমে আলোচনার খোরাক হয়েছে। টুর্নামেন্টের কর্ণধার হার্ষিত তোমার সরাসরি সম্প্রচারের সময় দর্শকদের চমকে দিয়ে উপস্থাপিকা কারিশমা কোটাককে প্রেমের প্রস্তাব দেন।

সমাপ্তি অনুষ্ঠানের সময় কোটাক মাঠে হার্ষিতের সাক্ষাৎকার নিচ্ছিলেন। যেখানে তিনি লিগটি সফলভাবে সম্পন্ন হওয়া নিয়ে তার মতামত জানতে চান। উত্তরে হার্ষিত বলেন, ‘এখন যেহেতু এটা শেষ, আমি বোধহয় তোমাকে প্রপোজ করতে যাচ্ছি।’এটি বলেই ফ্রেম থেকে সরে যান হার্ষিত। ঘটনার আকস্মিকতায় উপস্থাপিকার মুখে দিয়ে শুধু ‘ও মাই গড’ অভিব্যক্তিই বেরিয়ে আসে।

এই মুহূর্তটির ক্লিপ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে নানা মন্তব্য করছেন। অনেকেই এটিকে ‘কিংবদন্তিদের সিরিজের রোম্যান্টিক সমাপ্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সূত্র: সামা টিভি

 

 

কিউএনবি/আয়শা/৪ আগস্ট ২০২৫/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit