সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু 

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৪ Time View
নওগাঁ প্রতিনিধি : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।সোমবার সকাল ১০টায় বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে শহরের এটিম মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও ফেষ্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রুফকুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, নওগাঁ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।মেলায় ফলজ, বনজ, ভেষজ এবং বাহারি ফুলের চারার সমাহার নিয়ে ৪০টির বেশি স্টল অংশগ্রহণ করেছে।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৫,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit