শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

শাহরুখের ৬০তম জন্মদিনে ১৪ দিনব্যাপী উৎসব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : তার জন্মদিন উপলক্ষে পিভিআর-আইনক্স নতুন একটি উদ্যোগ নিয়েছে অভিনেতার জন্য। তার ৬০তম জন্মদিনটিকে অনুরাগীদের কাছে আরও বিশেষ করে তুলতে অভিনব প্রয়াস নিয়েছে তারা। সপ্তাহ দুয়েকের জন্য একটি বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

আগামী ২ নভেম্বর শাহরুখের ষাটতম জন্মদিন। জানা গেছে, আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। ভারতের ত্রিশটি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি।

কোন কোন ছবিগুলো রয়েছে এই তালিকায়? এই উৎসবে দেখা যাবে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবিগুলো। চলতি বছরটা এমনিতেও কাজের দিক থেকে বেশ ভালো যাচ্ছে শাহরুখের। একের পর এক প্রাপ্তি আসছে তার জীবনে।

তার মধ্যে অন্যতম তার ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছর প্রথম জাতীয় পুরস্কার পাওয়া। শুধু তাই নয়, সন্তানের সাফল্যও চাক্ষুষ করেছেন তিনি। অন্যদিকে মেয়ে সুহানা খানও অভিনয় করছেন তার নতুন ছবি ‘কিং’এ। এই সবকিছুর সঙ্গেই তার এবারের জন্মদিনটাও হয়ে উঠতে চলেছে চলচ্চিত্রময়।

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit