মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

সিনেমা ছাড়াই যেভাবে ১২০০ কোটির মাইলফলক ছুঁতে চান কৃতি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন রুপালি পর্দায় সফলতা পাওয়ার পর এবার ব্যবসার জগতে ঝলক দেখাচ্ছেন। মাত্র দুই বছর আগে নিজের একটি স্কিন কেয়ার ব্র্যান্ড চালু করেছিলেন অভিনেত্রী, যা ছুঁয়ে ফেলেছিল ৪০০ কোটির ব্যবসা।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কৃতি স্যানন ও তার সহ-উদ্যোক্তা তরুণ শর্মা জানালেন কীভাবে গড়ে উঠেছে তাদের এ সফল ব্র্যান্ড। শুরুতেই ১০০ কোটির লক্ষ্য স্থির করেছিলেন অভিনেত্রী কৃতি স্যানন ও পার্টনার তরুণ শর্মা। তা অর্জিত হতেই বাড়ানো হয় নতুন লক্ষ্য।

অভিনেত্রী বলেন, আমরা আমাদের ভিশন বোর্ডে সব লিখে রেখেছিলাম। প্রথম লক্ষ্যমাত্রা ১০০ কোটি ছিল আমাদের দুজনেরই ভাবনা। দ্বিতীয় বছরে তরুণ শর্মা একটা সংখ্যা বললেই আমি বলতাম— আরও একটু বাড়াই না কেন। কারণ জানতাম— ও পারবেই।

তাদের এখনকার টার্গেট ১০০০ কোটি। যদিও কৃতির বক্তব্য— তরুণ ভাবছে ১০০০ কোটি, আমি চাই সেটি ১২০০ হোক। কৃতি শ্যানন বলেন, আমি বিশ্বাস করি, আমরা ২-৩ বছরের মধ্যেই এই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারব। বড় স্বপ্ন না দেখলে তো বড় কিছু হওয়া যায় না।

শুরু থেকেই কৃতি শুধু মুখ নয়, সরাসরি বিনিয়োগও করেছিলেন ব্র্যান্ডটিতে। কৃতির ‘লেটশ হাইফেন’ নামে সেই প্রতিষ্ঠানটির নেপথ্যে রয়েছে ‘ম্যাকক্যাফেইন’-এর প্রতিষ্ঠাতাদেরই মেধা— তরুণ শর্মা, বৈশালী গুপ্ত, বিকাশ লাচওয়ানি এবং মোহিত জৈন। তরুণ শর্মা বলেন, প্রথম বছরে ব্র্যান্ডকে স্কেলআপ করার জন্য তার (কৃতির) বিনিয়োগই যথেষ্ট ছিল।

 

 

কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit