বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ফের বিয়ের পরিকল্পনা তানিয়া বৃষ্টির, অভিনয় ছেড়ে স্থায়ী হতে চান বিদেশে

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : ছোট পর্দার পরিচিত মুখ ও মডেল-অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। তবে সম্প্রতি জানালেন— বিয়ের পর আর অভিনয় করতে চান না। পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে। এমনকি স্থায়ী হতে চান দেশের বাইরে।

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। তানিয়া বলেন, সংসার জীবন ও ক্যারিয়ার একসঙ্গে চালিয়ে নেওয়া কঠিন। আমি মনে করি, বিয়ের পর একজন নারী হিসেবে পরিবার ও জীবনসঙ্গীকে সময় দেওয়া জরুরি। তাই বিয়ের পর অভিনয় থেকে সরে আসার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে তিনি পেশাগতভাবে ব্যস্ত সময় পার করলেও আগাম প্রস্তুতি নিয়ে সামনে এগোতে চান। অভিনেত্রী বলেন, আগামী পাঁচ বছর আমি যতটুকু কাজ করতে পারি, করব। তারপর বিয়ের পর পুরোপুরি সংসারে মনোযোগ দিতে চাই। পাশাপাশি ইচ্ছে রয়েছে দেশের বাইরে স্থায়ী হওয়ার।

বিয়ে নিয়ে জানতে চাইলে তানিয়া বলেন, এখনো কিছু ঠিক হয়নি। ভালো পাত্র পেলে এবং যখন নিজেকে মানসিকভাবে প্রস্তুত মনে করব, তখনই সিদ্ধান্ত নেব।

এর আগে, ২০১৭ সালে এক অস্ট্রেলিয়া প্রবাসীর সঙ্গে তানিয়া বৃষ্টির বিয়ে হয়েছিল। তবে এক বছরের মধ্যেই সেই সংসারের ইতি ঘটে। পরবর্তীতে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও- বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন তানিয়া।

কিউএনবি/অনিমা/২ আগস্ট ২০২৫/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit