শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সমর্থকদের দোষে উয়েফার শাস্তি পেল পিএসজি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়া একটা জয়। নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে আনন্দে আত্মহারা ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। তারুণ্য নির্ভর একটা দল নিয়ে এমন অর্জনের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপেও দুর্দান্ত পারফর্ম করে পিএসজি। কিন্তু, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেও তো স্বস্তি নেই দলটির। ইউসিএল চ্যাম্পিয়নদের ওপর নেমে এলো শাস্তির খড়গ।

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ছিল টানটান উত্তেজনা। প্রিয় দলের এমন অর্জনে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে পিএসজি ভক্তরা। উদযাপন করতে গিয়ে বিপদ বাধিয়ে বসে তারা। ম্যাচ শেষ হতেই সমর্থকরা গোলপোস্টের পেছন দিয়ে মাঠে ঢুকে পড়ে। তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদেরও। বোতল, বিভিন্ন বস্তু মাঠের ভেতর ছুড়ে মারার ঘটনা ঘটে সেখানে। আতশবাজি পোড়ানোসহ ঘটে বেশ কিছু অসঙ্গতিপূর্ণ ঘটনা।
 
সমর্থকদের সেসব অসদাচরণের খেসারত দিতে হচ্ছে পিএসজিকে। এক কিংবা দুই নয়, ছয়টি আলাদা অভিযোগে এবার শাস্তির ঘোষণা করা হলো দলটির ওপর। উয়েফা এক বিবৃতিতে পিএসজির শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। যা কিনা সমর্থকদের মাঠে নেমে পড়া ও আতশবাজি ব্যবহারের জন্য সবচেয়ে বড় শাস্তি। বেশ কয়েকটি অভিযোগে এক লাখ ৪৮ হাজার ইউরো আর্থিক জরিমানা করা হলো প্যারিসিয়ানদের।
 
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় এক কোটি সাত লাখ টাকা। যার মধ্যে এক লাখ ইউরো জরিমানা করা হয়েছে মাঠে দর্শক অনুপ্রবেশ ও আতশবাজি পোড়ানোর জন্য। ত্রিশ হাজার ইউরো জরিমানা গুনতে হবে মাঠের ভেতর বোতলসহ অন্যান্য পদার্থ ছুড়ে মারার কারণে। এছাড়াও, দশ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে হবে উয়েফাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ ব্যানার প্রদর্শনের জন্য। আট হাজার ইউরো গুনতে হবে মাঠের ঘাস ও স্টেডিয়ামের সম্পত্তি ক্ষতিগ্রস্থ করার কারণে।

তবে, শুধু আর্থিক জরিমানা পরিশোধ করলেই যে শাস্তিমুক্ত হতে পারে ফরাসি জায়ান্টরা তা কিন্তু নয়। আগামী দুই বছরের মধ্যে উয়েফার প্রতিযোগিতায় পিএসজির একটি অ্যাওয়ে ম্যাচের জন্য টিকেট বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও এ শাস্তি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে পিএসজি ভক্তরা স্টেডিয়ামে সুশৃঙ্খল আচরণ করলে এই শাস্তি মওকুফ করা হবে বলেও জানায় উয়েফা।

কিউএনবি/আয়শা/১ আগস্ট ২০২৫/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit