মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

আলিবাগের নৌকা ভ্রমণে ভিকি-ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, অর্ন্তজালে ভাইরাল হওয়া নৌকা ভ্রমণের ভিডিওটি ভারতের আলিবাগের। ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী ও অভিনেতা ভিকি কৌশলের হাতে হাত রেখে একসঙ্গে হাঁটছেন ক্যাটরিনা।

এসময় ভিকির পরনে সাদা রঙের শার্ট ও নীল ডেনিম প্যান্ট। ক্যাটরিনা পরেছেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। অভিনেত্রীর এ পোশাকই নেটিজেনদের মনে উসকে দিয়েছে নতুন জল্পনা। গুঞ্জন উঠেছে, ক্যাটরিনা মা হতে চলেছেন। কারণ তার ঢিলেঢালা পোশাক। সাদা রংয়ের ঢিলেঢালা শার্টে অভিনেত্রী স্ফীতোদর আড়াল করার চেষ্টা করেছেন।
 
শুধু তাই নয়, গাড়ি থেকে বের হয়ে অভিনেত্রীকে ধীরগতিতে হাঁটাতে দেখেও অনুরাগীরা দাবি করছেন এবার ভিকি-ক্যাটের সংসারে আসছে নতুন অতিথি। ২০২১ সালে একে অন্যকে ভালোবেসে বিয়ে করেন ভিকি-ক্যাট। এরপর দুজনই ব্যস্ত ছিলেন সিনেমার কাজ নিয়ে। তবে বর্তমানে সিনেমায় ভিকি কাজ চালিয়ে গেলেও কাজ করছেন না ক্যাটরিনা। সোশ্যাল হ্যান্ডেলে নতুন ভিডিও বা ছবিতেও তাকে দেখা যায় না।

ছবিশিকারীদের থেকেও দূরত্ব তৈরি করেছেন। তাই সত্যি এবার ক্যাটকে অন্তঃসত্ত্বা ভাবছেন ভক্তরা। এদিকে সংসারে নতুন সদস্য আসা প্রসঙ্গে এখনও কোনো অফিশিয়াল মন্তব্য করেননি ভিকি-ক্যাট দম্পতি। তাই সত্যি ক্যাটরিনা মা হতে চলেছেন নাকি গতবারের মত এটিও শুধুই গুঞ্জন তা জানতে ভক্তদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।  

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit