রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট (রোববার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি যাচাইবাছাই শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।

তিনি বলেন, ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল, একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে প্রথমে। তবে আইন সংশোধনের কাজ শেষ হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন দ্রুতই এ তালিকা প্রকাশ করা হবে।

নির্দেশনা অমান্য করার অভিযোগে বিচারককে হাইকোর্টে তলব সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। আগামী ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোদমে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

কিউএনভি/রাজ/২৯ জুলাই ২০২৫/বিকাল ৪:০০

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit