রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ইউপিডিএফ’র আস্তানায় সেনাভিযান; একে-৪৭সহ গোলাবারুদ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯০ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।এ সময় আস্তানা থেকে একে-৪৭ ও রাইফেলসহ অন্যান্য অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আইএসপিআর জানায়, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।অভিযান এখনো চলমান। একে-৪৭সহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এ সময় একটি একে-৪৭ রাইফেল, তিনটি দেশীয় বন্দুক, একটি দেশীয় পিস্তল, একটি একে-৪৭ ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি কার্তুজ, ৪২টি খালি কার্তুজ, চারটি ওয়াকিটকি সেট ও ব্যাটারি, একটি অ্যামুনিশন পাউচ, একটি জিপিএস ডিভাইস, তিনটি কলম আকৃতির গোপন ভিডিও ক্যামেরা, দুটি বোতাম আকৃতির গোপন ক্যামেরা, একটি চশমা, ইউপিডিএফ লং লাইভ লেখা পাঁচটি আর্মব্যান্ড, ইউপিডিএফ পতাকা তিনটি, বিভিন্ন ধরনের ১০টি বই এবং চাঁদা আদায়ের দুটি রশিদ বই উদ্ধার করা হয়।

কিউএনবি/অনিম/২৯ জুলাই ২০২৫/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit