শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদির..

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৯ জুলাই ২০২৫/দুপুর :১.৫৫

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে কঠিন শর্ত দিয়ে আসছে সৌদি আরব। আবারও সেই শর্তের পুনর্ব্যক্ত করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই ‘টেকসই শান্তির’ একমাত্র পথ। দ্য টাইমস অব ইসরায়েলের মঙ্গলবারের (২৯ জুলাই) প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। প্যারিসের সঙ্গে রিয়াদের সহযোগিতায় দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচারণায় জাতিসংঘের সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলে, এটি একই অবস্থান যা এক বছর এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলে, এটি একই অবস্থান যা এক বছর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ করেছিলেন। প্রিন্স ফয়সাল বলেন, এটি দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করে যে কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এবং কেবল ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকারের সমাধানের মাধ্যমেই আমরা এই অঞ্চলে টেকসই শান্তি এবং প্রকৃত সংহতি অর্জন করতে পারি। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরে এই ধরনের রাষ্ট্র কাঠামো প্রত্যাখ্যান করে আসছে। এমনকি আন্তর্জাতিক বিরোধিতা উপেক্ষা করে পশ্চিম তীরের ভূমি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পদক্ষেপ নিয়েছে। অথচ এ ভূমি ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হবে বলে ফিলিস্তিনিরা আশা করে আছে। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুলি-বোমা ছাড়াও অনাহারে প্রাণহানি বাড়ছে। উপত্যকাটিতে অনাহারে নতুন করে আরও ১৪ ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে দুজন শিশু। এ নিয়ে অপুষ্টিজনিত এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। যাদের মধ্যে ৮৮ জনই শিশু। মঙ্গলবার (২৯ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) এসব প্রাণহানি ঘটে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, অনেক আহত-নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এ ছাড়া ধ্বংসস্তূপেরও নিচেও অনেকে আটকা পড়ে আছেন। তাদের সংখ্যাও তালিকাভুক্ত নয়।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৯ জুলাই ২০২৫/দুপুর :১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit