শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ব্রিটিশ শাসিত দ্বীপপুঞ্জে হামলা..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

ব্রিটিশ শাসিত তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের একটি জনপ্রিয় নাইটস্পটে বন্দুকধারীদের হামলায় তিন যুবক নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। সাম্প্রতিক ইতিহাসে ব্রিটিশ ভূখণ্ডে এটিই সবচেয়ে বড় বন্দুক হামলা। সিএনএন জানায়, রোববার ভোরে প্রোভিডেনসিয়ালেস দ্বীপে গুলি চালানোর ঘটনায় কমপক্ষে চারজন সন্দেহভাজন জড়িত ছিল। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ কমিশনার ফিটজ বেইলি তথ্যটির সত্যতা নিশ্চিত করেন। তিনি এ ঘটনাকে গভীরভাবে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। দ্বীপপুঞ্জের প্রিমিয়ার চার্লস ওয়াশিংটন মিসিক এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখন গ্যাংল্যান্ড ধরনের হত্যাকাণ্ডের শিকার হচ্ছি। এই গ্যাং সহিংসতার বেশির ভাগই আমাদের হাইতিয়ান সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে। তিনি হাইতিয়ান সম্প্রদায়কে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, তাদের মধ্যে কেউ কেউ জানেন যে কীভাবে তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জে বন্দুক পাচার করা হচ্ছে। এখানে যা ঘটছে তা আমরা আগে কখনও দেখিনি। এটি এমন পরিস্থিতি নয় যা আমাদের মেনে নেওয়া উচিত। দ্বীপপুঞ্জ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটল। আনুমানিক ১০,৯০০ হাইতিয়ান তুর্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জে বাস করে, যা এই অঞ্চলের জনসংখ্যার এক তৃতীয়াংশ। জাতিসংঘের মানবিকবিষয়ক অফিস অনুসারে, প্রায় ৮০% হাইতিয়ান প্রোভিডেনসিয়ালেসে বাস করে এবং ২০% এর স্থায়ী বসবাসের অধিকার রয়েছে। ভারপ্রাপ্ত গভর্নর আনিয়া উইলিয়ামস বলেছেন, আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সুরক্ষার জন্য প্রোভিডেনসিয়ালেসের হাসপাতালটি লকডাউন করা হয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে দুজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৯ জুলাই ২০২৫/দুপুর :১২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit