শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দ.আফ্রিকার পর জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়েকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন জাওয়াদ। ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করেন আব্দুল্লাহ।

টার্গেট তাড়া করতে নেমে ৪২.২ ওভারে ১৮৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে ৩ উইকেট নেন সামিউন বাশির। ২টি করে উইকেট নেন আল ফাহাদ ও আজিজুল হকিম।

ব্যাট হাতে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন জাওয়াদ ও রিফাত বেগ। দুই প্রান্ত থেকেই রোডেশিয়ান বোলারদের ওপর আক্রমণ করে বাংলাদেশ। রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলো না স্বাগতিক বোলাররা।

উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি রিফাত। ৩৫ বলে ৩১ রান করেছেন এই ওপেনার। তবে আরেক ওপেনার জাওয়াদ সেঞ্চুরির পথে হাঁটছিলেন। মাত্র ৩৯ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৩ বলে ৮২ রান এসেছে তার ব্যাট থেকে।

তিনে নেমে ভালোই শুরু করেছিলেন আজিজুল হাকিম তামিম। তবে ফিরেছেন ৩৪ রান করে। তামিম ফেরার পরই পথ হারায় বাংলাদেশ। ১৭৫ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ১৮০ ছুঁয়েছে ৬ উইকেটে।

শেষদিকে মোহাম্মদ আবদুল্লাহ এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন। তাতে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করেছেন আবদুল্লাহ।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান করে জিম্বাবুয়ে। বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন আল ফাহাদ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেন নাথানিয়েল হ্লাবানগানা ও কিয়ান ব্লিগনট। নাথানিয়েল ৫৩ রান করে সজাঘরে ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। ১৪০ রানে চতুর্থ উইকেট হারানো জিম্বাবুয়ে আর ৪৩ রান যোগ করতেই হারিয়েছে পরের ৬ উইকেট। তাতে দুইশর আগেই অলআউট হয় তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৫,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit