শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

রুটের পর স্টোকসের সেঞ্চুরি, শূন্য রানে ২ উইকেট ভারতের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (২৬ জুলাই) ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৫৭.১ ওভারে ৬৬৯ রানে অলআউট হয়ে গেছে। তাতে ইংলিশদের লিড দাঁড়িয়েছে ৩১১ রান। বল হাতে পাঁচ উইকেট শিকার করার পর ব্যাট হাতে আজ ১৯৮ বলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।


ভারত এরপর ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারিয়েছে। ওকস প্রথম ওভার করতে এসে পরপর দুই বলে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনকে সাজঘরে পাঠিয়েছেন। লাঞ্চের বিরতির আগে ভারত ৩ ওভারে ২ উইকেটে ১ রান সংগ্রহ করেছে। কেএল রাহুল ১ রানে ব্যাট করছেন। অধিনায়ক শুবমান গিল এখনও রানের খাতা খুলতে পারেননি।

গতকাল ৭ উইকেটে ৫৪৪ রান তুলে দিন শেষ করে ইংল্যান্ড। স্টোকস ৭৭ ও ডসন ২১ রানে ব্যাট করছিলেন। আজ চতুর্থ দিনের শুরুতেই বুমরাহ ডসনকে ফেরান। ২৬ রান করেন ৮ বছর পর দলে ফেরা এই স্পিনার। ইংল্যান্ডের রান তখন ৫৬৩।

নবম উইকেটে ব্রেয়ডন কার্সের সঙ্গে দারুণ এক জুটি গড়েন স্টোকস। এই জুটিতে যোগ হয় ৯৫ রান। ১১৪ টেস্টের ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১ চার ও ৩ ছক্কায় ১৪১ রান করেন স্টোকস।
 
সেঞ্চুরি হাঁকানোর পথে ক্রিকেটের এক এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। মাত্র তৃতীয় অলরাউন্ডার হিসেবে ৭ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাবে জায়গা করে নিয়েছেন তিনি। এই টেস্ট শুরুর আগে ২০৫ ইনিংসে ৬৮৯১ রানের মালিক ছিলেন তিনি। স্টোকসের আগে শুধু জ্যাক ক্যালিস আর গ্যারি সোবার্সই এই এলিট ক্লাবে জায়গা করে নিতে পেরেছেন। 

অর্ধশতকের পথে হাঁটছিলেন কার্সও। কিন্তু ৩ রান দূরে থাকতে জাদেজার শিকারে পরিণত হন তিনি। ৫৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৭ রান করেন কার্স। আর্চার ২ রানে অপরাজিত থাকেন। জাদেজা ৪টি, বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট শিকার করেন। ১টি করে উইকেট শিকার করেন আংশুল কাম্বোজ ও মোহাম্মদ সিরাজ। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit