রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

করদাতাদের আস্থা অর্জনে জবাবদিহি নিশ্চিত করতে হবে: এনবিআর চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৯ Time View

ডেস্ক নিউজ : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, শুধু জাতীয় রাজস্ব বোর্ডকে ভাগ করলেই সমস্যা সমাধান হবে না। এর জন্য পদ্ধতিগত কাঠামো ভাগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তাহলেই করদাতাদের আস্থা অর্জন সম্ভব হবে। শনিবার (২৬ জুলাই) এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে এ কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, কর শিক্ষায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশে সত্যিকারে কর শিক্ষা বলে কিছু নেই। এটিকে পাঠ্য বইয়ে যুক্ত করতে এনবিআর কাজ করছে।

যদিও এ চেষ্টা খুব একটা এগুতে পারেনি। তিনি আরও বলেন, বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তির ব্যবহার বাড়ালে এর নিরসন ঘটবে। পাশাপাশি কর ব্যবস্থাকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হলে এনবিআরকে প্রযুক্তিগত দিকও যুক্ত করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit