রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

দুর্গাপুরে ‘জুলাই পুনর্জাগরণ’, সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে আলোচনা সভা, ঔষধ, সুদবিহীন, প্রতিবন্ধিকার্ড ও শপথগ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভার) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে, ¯ একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, ওসি মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিনিধি মো. ফরহাদ হোসাইন, এনসিপি প্রতিনিধি রেজাউল করিম মাসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্ধ প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, জামায়েত ইসলামী দুর্গাপুর শাখার আমীর মো. আব্দুর রাজ্জাক, বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ প্রমুখ।

এছাড়া অত্র উপজেলা থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যগণ, আহত পরিবারের প্রতিনিধি, ছাত্র ও নারী প্রতিনিধি সহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরবর্তিতে জাতীয় উন্নয়ন ও মানবিক সমাজ বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণে শপথ গ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে মানবিকতা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা জাগিয়ে তুলতে এই ‘জুলাই পুনর্জাগরণ’ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়োজন উপজেলার সকল জনগণের মাঝে উদ্দীপনা ও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রেখেছে। উপজেলার ব্রীজ, ব্যাস্ততম সড়ক ও স্থাপনা গুলো অত্র এলাকা থেকে যারা শহীদ হয়েছেন তাদের নামে নামাকরণ করার জন্য জোর দাবী জানানো হয়।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৫,/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit