বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ভূরুঙ্গামারীতে এসএসসি ২০২৫ উত্তীর্ণ  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২১০ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি’র সময়নিষ্ঠা বিষয়ক প্রকল্প  “মুভমেন্ট ফর পাংচুয়ালিটি”র আয়োজনে এসএসসি ২০২৫ উত্তীর্ণ  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সময়নিষ্ঠ সমাজ গঠনে তরুণদের ভূমিকা ও এসএসসি পরবর্তী দিকনির্দেশনা তুলে ধরতে শুক্রবার সকালে উপজেলা হল রুমে  আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ড দিনাজপুরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামানিক, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোজাহার উল আলম, প্রধান সমন্বয়ক ডা. প্রফেসর মিফতাউল ইসলাম মিলন,  সাবেক অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, আজিজুর রহমান সরকার ও অধ্যক্ষ বাবুল আক্তার। সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফকরুজ্জামান জেট।

“টার্নিং পয়েন্ট অফ এডুকেশন” শীর্ষক প্রেজেন্টেশনে সময় নিষ্ঠা ও ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের গাইডলাইন তুলে ধরে বক্তব্য রাখেন মোঃ খোরশেদ আলম লিমন ও মিমতাউল ইসলাম মাহিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে সাদমান হাবিব ও আয়শা সিদ্দিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit