বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরী, কিউবা মিচেলদের পথ ধরে এবার ইংলিশ ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। প্রিমিয়ার লিগে খেলা ফুলহ্যামের সঙ্গে এই চুক্তি হয়েছে তার। ১৮ বছর বয়সী এই উইঙ্গার এতদিন ফুলহ্যামের একাডেমিতেই ছিলেন।

ইংলিশ চেলসির একাডেমিতে ফুটবলে হাতেখড়ি হয় ফারহানের। অনূর্ধ্ব-১৩ পর্যায়ে চেলসি ছেড়ে যোগ দেন পশ্চিম লন্ডনেরই আরেক ক্লাব ফুলহ্যামে। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি। তবে ২০ ম্যাচ খেলে ৭ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্টও করেন এই উইঙ্গার।

গত মৌসুমে অনূর্ধ্ব-২১ দলেও অভিষেক হয় ফারহানের। প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক কাপে বদলি হিসেবে নেমে গোল করেন ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে।

ক্যারিয়ারের প্রথম পেশাদার চুক্তির পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ফারহান, ‘এ অনুভূতি সত্যিই বলে বোঝাতে পারব না। ফুটবল খেলার পর থেকেই এ মুহূর্তটির জন্য পরিশ্রম করে গেছি আমি। আর এখন এই পর্যায়ে পৌঁছেছি, অসাধারণ লাগছে।’

ফারহান আরও বলেন, ‘আমি ফুলহামে যোগ দিই অনূর্ধ্ব-১৩ পর্যায়ে। এর পর থেকে যাত্রাটি ছিল রোলারকোস্টারের মতো। এখানে প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি। বয়সভিত্তিক প্রতিটি ধাপে আমার পাশে ভালো এক দল সতীর্থ ছিল, যারা আমাকে শুরু থেকেই আপন করে নিয়েছে। আমার পরিবার সব সময় আমার স্বপ্নপূরণে পাশে থেকেছে।

এ জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে তারা। সব সময় আমাকে পরামর্শ দিয়ে বলেছে পা যেন মাটিতে থাকে।’ফারহানের বাবা-মা দুজনেই বাংলাদেশি। যদিও আন্তর্জাতিক পর্যায়ে হামজা-কিউবাদের পথ ধরে ফারহানও বাংলাদেশের জার্সি গায়ে চড়াবেন কিনাসে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit